কুড়িগ্রামে “নজরুল বর্ষ” উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

0

কুড়িগ্রাম প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বপ্নকুঁড়ি” মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম-এর ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক “জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা”এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী একযোগে উদ্বোধন হওয়া এই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ৮টি ইভেন্টে- সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।
(তথ্য ও চিত্র সংগৃহীত)

1000184269-1

1000184269

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *