ঢাকা-পিরোজপুর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ: অনিয়ন্ত্রিত ইমাদ পরিবহন খাদে, প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

0
1000103986

পিরোজপরে মাটিভাংগা ডিগ্রি কলেজ সংলগ্ন কলেজ মোড় জামে মসজিদ এলাকায় পিরোজপুরগামী দোলা পরিবহন ও ঢাকাগামী ইমাদ পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি বাস মুখোমুখি চলে এলে ইমাদ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও আল্লাহর রহমতে কোনো যাত্রী বা পথচারী নিহত হননি এবং বড় ধরনের কোনো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় মুহূর্তের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহায়তায় এগিয়ে আসেন। দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা ও চালকদের সচেতনতা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে দূরপাল্লার ও স্থানীয় সকল পরিবহন চালকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে। সংযত ও সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বেপরোয়া গতি (ওভার স্পিড), অতিরিক্ত তাড়াহুড়া এবং গাড়ি চালানোর সময় অমনোযোগিতার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে।

চালকদের একটু সচেতনতা পারে অকালে ঝরে যাওয়া অনেক প্রাণ বাঁচাতে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *