দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ প্রবাসীর দাফন সম্পন্ন হচ্ছে কুইন্সটাউনে

0
1000105254

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশি প্রবাসীর জানাযা ও দাফন অবশেষে সে দেশের কুইন্সটাউনেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট (শনিবার) বাদ যোহর স্থানীয় কুইন্সটাউনে তাঁদের দাফন ও জানাযার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রথমে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার আকুতি জানানো হলেও, বাস্তবতার কারণে তা সম্ভব হচ্ছে না।

অগ্নিকাণ্ডে শরীর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এমনকি মরদেহগুলোর কোনো চেনা আকৃতিও অবশিষ্ট ছিল না।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের পর প্রতিটি মরদেহের অবশিষ্টাংশ হিসেবে কেবল কয়েক টুকরো হাড় পাওয়া যায়, যার মোট ওজন ছিল মাত্র আড়াই থেকে তিন কেজির মতো।

এমতাবস্থায়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সাথে কয়েক দফায় বৈঠকে বসেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরিবারের সম্মতিক্রমে অবশেষে প্রবাসেই তাঁদের দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে নিজ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এই নির্মম দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটিতে নিহতদের পাশাপাশি গুরুতর আহত হন জহির নামের আরও এক প্রবাসী।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *