পীরগাছায় পৌনে ৯ কোটি টাকার স্টেডিয়াম কাজে চরম অনিয়ম: প্রতিবাদ করায় স্থানীয়দেরওপর হামলা, সড়ক অবরোধ

মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন উপজেলা মিনি স্টেডিয়ামের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিডিউল বহির্ভূত ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে সাব-ঠিকাদারের লোকজন। এতে অন্তত চারজন আহত হয়েছেন।এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে তদন্তের আশ্বাস এবং সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ ঘোষণা করা হলে পরিস্থিতি শান্ত হয়।সাব-কন্ট্রাক্টেই গলদ, নিয়মের তোয়াক্কা নেইজাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাজবাড়ীর ‘জিএমএনবিসি (জেবি) লি.’ হলেও তারা নিজে কাজ না করে ঢাকার ‘মুন্তাহা বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট (উপ-চুক্তি) দিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও, ২০২৫ সালের নভেম্বরের কাজ শুরু হয়েছে চলতি বছরের (২০২৬) এপ্রিলের শেষ দিকে।বালুর বদলে ভিটি মাটি, ১২ মিলির জায়গায় ৮ মিলির রড!স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই প্রকল্পটিতে চরম জালিয়াতি করা হচ্ছে। পাইলিংয়ের খুঁটির ঢালাইয়ে সিডিউল অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে না। আব্দুল গফফার নামের এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “পাইলিংয়ের রডের বালা তৈরিতে ১২ মিলিমিটার রড ব্যবহারের নিয়ম থাকলেও, সেখানে দেওয়া হচ্ছে মাত্র ৮ মিলিমিটারের রড।”সরেজমিনে দেখা যায়, ঢালাইয়ের কাজে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সস্তা ভিটি মাটি। এছাড়া অত্যন্ত নিম্নমানের ইট এবং নির্ধারিত অনুপাতের চেয়ে অনেক কম সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল। কাজের সিডিউল বা চুক্তিপত্র দেখতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেখাতেও অনীহা প্রকাশ করে।প্রতিবাদ করলেই মামলা ও হামলার হুমকিএসব প্রকাশ্য অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর চড়াও হয় ঠিকাদারের লোকজন। ভুক্তভোগী মুকুল মিয়া জানান, অনিয়মের কথা বলতে গেলে ঠিকাদারের মিস্ত্রি আনোয়ার ও তার সহযোগীরা উল্টো মামলা দেওয়ার ভয় দেখায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। হামলায় মুকুল মিয়া, আহসান, রেজাউলসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মহাসড়ক অবরোধ ও কাজ বন্ধহামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিক্ষুব্ধ জনতাকে সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ নিশ্চিত করার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।যা বলছেন কর্মকর্তারাঅভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী আব্দুর রাজ্জাক অবশ্য নির্মাণকাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন।তবে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আপাতত স্টেডিয়ামের সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে কাজের গুণগত মান নিশ্চিত করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
