পীরগাছায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি, থানায় অভিযোগ​

0
IMG-20260718-WA0029

মোঃ সৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে মোঃ হাবিবুর রহমান নামের এক সাংবাদিককে ফেসবুক মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।​ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান দৈনিক সকালবেলা ও তিস্তা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং পীরগাছা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ‘পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ’ শিরোনামে বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ওই দিন রাত আনুমানিক আড়াইটার দিকে ‘সোহেল মাসুদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক হাবিবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠানো হয়। বার্তায় সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর গালিগালাজ করা হয়। একপর্যায়ে ‘তোকে দেখে নিব’ বলে হুমকি দেওয়া হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়।​ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান বলেন,​“আমি একজন সংবাদকর্মী হিসেবে সবসময় বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছি। সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তা নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *