বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ২৫-২৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: “আবার ফিরি প্রিয় বিদ্যালয়ে” ও “যেখানে স্বপ্নের শুরু, সেখানেই আবার একসাথে”—এই আবেগঘন স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ঐতিহ্যবাহী বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা।
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে দুদিনব্যাপী এ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ১৯৬৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেবেন।
দীর্ঘদিন পর প্রাক্তন সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার সুযোগকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এ মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ ফিরে পাবে স্মৃতি ও আবেগে ভরা এক প্রাণবন্ত পরিবেশ।
আয়োজক কমিটি জানিয়েছে, দুদিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজসহ নানা আয়োজন থাকবে।
মিলনমেলাকে সফল ও সার্থক করতে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
