ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শাহনেওয়াজ, ঢাকা জেলা:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: কল্যাণরাষ্ট্রের স্বপ্ন, প্রাইভেটিয়ানদের অবদান ও ভাবনা’ শীর্ষক আলোচনা সভা এবং July Intellectual Fest 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের সভাপতি নূরে আলম সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব নিয়েও বক্তব্য দেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে July Intellectual Fest 2026-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি উইংয়ের নেতাকর্মী, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
