রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা

রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা
আবু কাওসার মাখন
বিশেষ প্রতিনিধি
রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
এই অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে খাবার পানি উৎপাদন ও বিক্রি করায় ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিএসটিআইয়েরমো গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করায় একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহারিয়ার ইসলাম সাংবাদিকদের জানান,এমন অভিযান চলমান থাকবে। জরিমানা করে প্রতিষ্ঠান গুলো কে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে।নিয়ম না মানলে পর্বতীতে কঠর শাস্তি দেওয়া হবে এমন কি প্রতিষ্ঠান সিলগালা করা হবে।
