শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা সভা ও যুব সমাবেশ

0
1

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের উদ্যোগে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা-প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন।

বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবী চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে কয়েকজন তরুণ আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব মজলিসে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *