দৌলতপুর থানার জিডির ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, মালিককে হস্তান্তর

IMG-20260812-WA0032

মো. আল-মাহফুজ শাওন, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের তৎপরতায় গোপালগঞ্জের মো. মেহেদী হাসানের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, মো. মেহেদী হাসানের মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে মোবাইল ফোনটি উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে দৌলতপুর থানা পুলিশ।

পরবর্তীতে দৌলতপুর থানার এএসআই এস কে মনিরের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফোনটি এর প্রকৃত মালিক মো. মেহেদী হাসানের কাছে হস্তান্তর করা হয়।

চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন মেহেদী হাসান।

দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে চুরি বা হারানো মোবাইল ফোনের ঘটনায় দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাগরিকদের অভিযোগ ও জিডির ভিত্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

Reporter: