গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল

IMG-20261118-WA0004

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের জিলানীর গোপালগঞ্জের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও হুঁশিয়ারি মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সোনাডাঙ্গা মডেল থানা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক সহিংসতা ও হামলার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় খুলনা মহানগর ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter: