কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতের আমির আব্দুস ছালাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ও আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
