পীরগাছায় পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুরমৃত্যু
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব নামাপাড়া গ্রামে পানিতে ডুবে শামিমা জান্নাত (২ বছর ৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিমা জান্নাত ওই গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
