পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন
চালকদের জন্য ৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা সদরের দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে পীরগাছা শাপলা চত্বর এলাকার কারামতিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে আয়োজিত সুধী ও শ্রমিক সাধারণ সভার মাধ্যমে ‘পীরগাছা পশ্চিম শাপলা চত্বর অটোরিকশা স্ট্যান্ড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভা শেষে স্ট্যান্ড পরিচালনার জন্য ৯ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মো. আজাদুল ইসলামকে সভাপতি এবং মো. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন—সহ-সভাপতি বাদশা মিয়া, হেলাল হোসেন ও আশরাফুল মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও নজরুল ইসলাম; অর্থ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
শ্রমিক নেতা শামিম আল মামুনের সভাপতিত্বে এবং আব্দুস ছাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম (রাঙ্গা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশীদ মুকুল এবং পীরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পীরগাছা সদরের অনিয়ন্ত্রিত যানবাহন ও সড়কে বিশৃঙ্খলা কমাতে নির্ধারিত স্ট্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ উদ্যোগের ফলে পথচারী ও যাত্রীদের চলাচলে স্বস্তি ফিরবে এবং চালক ও ব্যবসায়ীদের ভোগান্তিও কমবে। পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে নবগঠিত কমিটিকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তারা।
