বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথ র্যালি ও পথসভা অনুষ্ঠিত
সিলেট জেলা প্রতিনিধি: আব্দুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য পথ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) বাদ আছর বিশ্বনাথ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা ও পারস্পরিক সম্প্রীতির আবহ। দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের প্রত্যাশাকে সামনে রেখে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাই, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামছুল ইসলাম, সদস্য সচিব মো. মুসলিম আলী, যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া ও আব্দুল লতিফ, সিনিয়র সদস্য রাজু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির, সদস্য সচিব শাহ জাহান, যুগ্ম আহ্বায়ক লিলু মিয়া, আমির আলী ও জাকারিয়া আহমদ নয়ন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ছাইদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হামিদ রানা (BD King), সিনিয়র সদস্য হেলাল আহমদ জাবেদ, মো. তাজেক আলী, বাবুল মিয়া, সাইফুল, সাইজুল ও দিলু মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল খয়ের, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তছলিম আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সিনিয়র সদস্য শাহ টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক বন্ধন ও ঐক্যের একটি মিলনমেলায় পরিণত হয়। বিশ্বনাথের রাজনৈতিক অঙ্গনে দিনটি নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিতদের প্রত্যাশা।
