হিলি-জয়পুরহাট ও হিলি-ঘোড়াঘাট সড়কের উদ্বোধন ঘোষণা, কমবে দীর্ঘদিনের জনদুর্ভোগ

0
IMG-20260809-WA0076

দিনাজপুর জেলা প্রতিনিধি, মোঃ আমিরুল ইসলাম:
হিলি-হাকিমপুরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। হিলি-জয়পুরহাট সড়ক ও হিলি-ঘোড়াঘাট সড়কের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় মন্ত্রী প্রফেসর ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন এমপি।

দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও চালু হওয়ার ফলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সড়ক দুটির উদ্বোধনকে সরকারের উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

হিলি-হাকিমপুরবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী প্রফেসর ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নের অঙ্গীকার—এগিয়ে যাবে হিলি-হাকিমপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *