কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নিলে বাতিল হবে সার ডিলারশিপ

0

সারের কৃত্রিম সংকট তৈরি, নির্ধারিত দামের বেশি নেয়া কিংবা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে ডিলারশিপ বাতিল করা হবে। নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের এ সতর্কবার্তা দিয়েছেন ঢাকা জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।

কৃত্রিম-সংকট-ও-অতিরিক্ত-দাম-নিলে-বাতিল-হবে-সার-ডিলারশিপ

কৃত্রিম-সংকট-ও-অতিরিক্ত-দাম-নিলে-বাতিল-হবে-সার-ডিলারশিপ1

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

সারের কৃত্রিম সংকট তৈরি, নির্ধারিত দামের বেশি নেয়া কিংবা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে ডিলারশিপ বাতিল করা হবে। নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের এ সতর্কবার্তা দিয়েছেন ঢাকা জেলা সার ও বীজ মনিটরিং কমিটি।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে, নতুন ডিলার নিয়োগ ও লাইসেন্সিং কার্যক্রমের অংশ হিসেবে এ সভা হয়। জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমের সভাপতিত্বে এ কমিটি, নতুন ডিলারদের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া এবং তাঁদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
সভায় জানানো হয়, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। কোনো সুপারিশ বা ব্যক্তিগত পছন্দকে নিয়োগের ভিত্তি করা হয়নি।
নতুন ডিলারদের সরকারি নীতিমালা মেনে সার ও বীজ সরবরাহের নির্দেশ দেয়া হয়। তাঁদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়। কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুক্তিপত্রে স্বাক্ষরের আগে ডিলারদের সব শর্ত মনোযোগ দিয়ে পড়তে এবং সেগুলো মেনে চলার অঙ্গীকার করতে বলা হয়।
সভায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য, কৃষি বিভাগের কর্মকর্তা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের নির্ধারিত কোটা অনুযায়ী দোহারে ৯টি, নবাবগঞ্জে ১৪টি, কেরানীগঞ্জে ২১টি এবং সাভার ও ধামরাইয়ে মোট ২৪টি ডিলারশিপ রয়েছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *