জিয়ানগরে ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর জিয়ানগরে এফ করিম আলিম মাদ্রাসা ও সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী খালের ওপর একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটির উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ সাঈদী।
রবিবার (১৬ তারিখ) স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সাথে নিয়ে তিনি সরজমিনে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি জিয়াওনগর এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের যাতায়াতের সুবিধার্থে অতি দ্রুত খালের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এফ করিম আলিম মাদ্রাসা ও সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী এই খালে একটি ভালো ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা জিয়ানগরের যোগাযোগের মানোন্নয়নে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত কাজটি বাস্তবায়নের দাবি জানান।
