ঢাকা বিমানবন্দরে চলছে রমরমা ভিক্ষা বাণিজ্য
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার আশেপাশে এবং ফুটওভার ব্রিজে চলছে রমরমা ভিক্ষা বাণিজ্য। নেশাগ্রস্ত ও সুবিধাবঞ্চিত পথশিশুরা করছে এই ভিক্ষাবৃত্তি। সাধারণ মানুষ বলছে এটিকে ভিক্ষাবৃত্তি বললে ভুল হবে এটি রীতিমতো ছিনতাই এর মতো ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যে সকল প্রবাসী কিংবা সাধারণ মানুষ যারা বিমানবন্দর এলাকার ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন রাস্তা পারাপারের জন্য পথশিশুরা সেই ফুট ওভার ব্রিজ দখল করে সাধারণ মানুষকে হেও প্রতিপন্ন করে টাকা আদায় করে থাকে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে পা পর্যন্ত ধরে বসে থাকে এবং যে পর্যন্ত টাকা না দেওয়া হবে সে পর্যন্ত পা ছাড়া হয় না। পথ শিশুদের এরূপ আচরণে সাধারণ জনগণ খুবই অতিষ্ট। এছাড়া বিমানবন্দর থেকে যে সকল প্রবাসীরা বাংলাদেশে প্রবেশ করে তারা কিছু দূর যেতেই হিজরা ও পথ শিশুরা তাদের ঘিরে ধরে বকশিশ আদায়ের জন্য। সবশেষ প্রশ্ন হলো এসব ভিক্ষাবৃত্তি নামক ছিনতাই এর শেষ কোথায় ? কবে স্বস্তিতে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হতে পারবে সাধারণ জনগণ ?

