নাজিরপুরের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৮৮%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
যার মধ্যে ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল ‘জিপিএ-৫ (A+)’ অর্জনের গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টিতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৮৮ শতাংশ।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়,
মোট পরীক্ষার্থী: ৫০ জন
পাস করেছে: ৪৪ জন (৮৮%)
অকৃতকার্য (ফেল): ৬ জন
জিপিএ-৫ (A+): ৪ জন
জিপিএ ৪.০ – ৫.০ (A): ৪ জন
জিপিএ ৩.৫ – ৪.০: ৭ জন
জিপিএ ৩.০ – ৩.৫: ১১ জন
জিপিএ ২.০ – ৩.০: ১৭ জন
জিপিএ ১.০ – ২.০: ১ জন
ফলাফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অকৃতকার্য শিক্ষার্থীদের আগামীতে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল করার পরামর্শ দেন।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। স্থানীয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও ফলাফলের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
