​নাজিরপুরের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৮৮%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন

0
1000102419

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৪৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

যার মধ্যে ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল ‘জিপিএ-৫ (A+)’ অর্জনের গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টিতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৮৮ শতাংশ।

​বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়,

মোট পরীক্ষার্থী: ৫০ জন
পাস করেছে: ৪৪ জন (৮৮%)
অকৃতকার্য (ফেল): ৬ জন
জিপিএ-৫ (A+): ৪ জন
জিপিএ ৪.০ – ৫.০ (A): ৪ জন
জিপিএ ৩.৫ – ৪.০: ৭ জন
জিপিএ ৩.০ – ৩.৫: ১১ জন
​জিপিএ ২.০ – ৩.০: ১৭ জন
জিপিএ ১.০ – ২.০: ১ জন

ফলাফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অকৃতকার্য শিক্ষার্থীদের আগামীতে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল করার পরামর্শ দেন।

​১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। স্থানীয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও ফলাফলের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *