বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আব্দুল হামিদ রানা বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম। সভায় উপস্থিত ছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা এমপি এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। পরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন।
দীর্ঘ আলোচনা শেষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
