ঈদগাঁওয়ে বিশ্ব হাতি দিবস পালিতপ্রতিপাদ্য: ‘বিশ্ব জুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’

IMG-20260812-WA0027

মামুনুর রশীদ, প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

‘বিশ্ব জুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঈদগাঁও উপজেলা বন বিভাগের উদ্যোগে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হাতি সংরক্ষণ, হাতি-মানুষের সহাবস্থান এবং বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাশিক আহসান, ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. উজ্জল হোসাইন, ঈদগড় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান হৃদয়, ফুলছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কুদ্দুসুর রহমান এবং ভোমরিয়াঘোনা বিটের বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল।

এছাড়া ঈদগড় ও ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা, ফুলছড়ি, ঈদগড় ও ঈদগাঁও রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ভিলেজার, ইআরটি সদস্য ও হেডম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাতি বাংলাদেশের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

Reporter: