দিনাজপুর সদরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার ঘোষণা এমপি জাহাঙ্গীরের

IMG-20260812-WA0018

দিনাজপুর প্রতিনিধি:

‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (১২ আগস্ট ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক, কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন।

আয়োজকরা জানান, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Reporter: