কমলনগরে মাদকবিরোধী গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত

IMG-20260812-WA0026

মো. নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে মাদকবিরোধী গণমিছিল, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাদ আসর উপজেলার তোরাবগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমলনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হযরত মাওলানা আবুল খায়ের, উপজেলা নায়েবে আমির মাস্টার জামাল উদ্দিন এবং উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. ইউছুফ।

বক্তারা বলেন, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ-তরুণীদের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদককে ‘না’ বলতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন। শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

এদিকে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, মাদকমুক্ত কমলনগর গড়ে উঠলে সামাজিকভাবে মানুষ আরও শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।

গণমিছিল ও মাদকবিরোধী গণসংযোগ কর্মসূচিটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক ডা. সুমন চৌধুরী।

পরে তোরাবগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক গণসংযোগ করা হয়।

Reporter: