রৌমারীতে শিক্ষককে বিদায় সংবর্ধনা
মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) জেলার রৌমারী উপজেলার পূর্ব কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শামছুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মাওলানা মতিউর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, মোঃ তসলিম উদ্দিন, সহকারী শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ এরশাদুল হক (আর্মি), মোঃ হাসানুজ্জামান, শিক্ষক, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ এরশাদুল হক, সমাজসেবক, মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, তেকানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মিজানুর রহমান, শিক্ষক, রৌমারী কেরামতিয়া মাদরাসা, মোঃ লিটন মিয়া, বিমান বাংলাদেশ হসপিটাল এবং জনাব শাহীন সোহাগ, জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম।
বক্তারা জনাব মোঃ শামছুল হকের দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন এবং তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক জনাব মোঃ শামছুল হকের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।


