ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাগুরখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. শামীম হাওলাদার সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাগুরখালী গ্রামের তালতলা ব্রিজের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
