দিনাজপুর ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি অরুণ, সাধারণ সম্পাদক বিপু নির্বাচিত

0
IMG-20260807-WA0105

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে মোট ২৪ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে প্রশান্ত কুমার সরকার অরুণ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আরিফুল আলম পল্লব কোনো ভোট পাননি। একইভাবে সাধারণ সম্পাদক পদে সৈয়দ আজাদুর রহমান বিপু ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলমও কোনো ভোট পাননি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি। কমিটির সদস্য ছিলেন দিনাজপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক সানজিত সাহা দ্বীপ।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আকতারুজ্জামান জুয়েল ও হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্য অতিথিরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মো. গোলাম রব্বানী পাটোয়ারী পাভেল, সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান তালুকদার মাসুম ও মো. ইমাম হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার রিয়াসাদুজ্জামান জিসান এবং দপ্তর সম্পাদক মো. সোহেল রানা মুরাদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুরাদ এ. কিউ. খান, সৈয়দ মো. ইসমাইল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. রতন, মো. মামুনুর রশিদ বিন্দু, মো. জাকির হোসেন মুন্না এবং পবিত্রা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *