লটাখোলা বাজারে এসিল্যান্ডের ঝটিকা অভিযান, অসাধু ৯ দুধ ব্যবসায়ী দণ্ডিত

0

ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দোহার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লটাখোলা বাজারে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকালে লটাখোলা নতুন বাজারে দুধে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

milk3

milk

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দোহার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লটাখোলা বাজারে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকালে লটাখোলা নতুন বাজারে দুধে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ।
সকালে বাজার পরিদর্শনের সময় কতিপয় অসাধু দুধ ব্যবসায়ী ও বিক্রেতার দুধে অতিরিক্ত পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়। দুধে পানি মিশিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করা এবং মানসম্মত খাদ্য বিনষ্ট করাকে গর্হিত কাজ ও আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুধে পানি মেশানোর অপরাধে ৯ জন দুধ বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল ও পানি মিশ্রিত দুধ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
জনস্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে দোহার উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ও সতর্কতামূলক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন। অসাধু উপায়ে দ্রব্যাদিতে ভেজাল মেশানোর মতো কর্মকাণ্ড থেকে সব ব্যবসায়ীকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *