Blog

রাজিবপুরে মাদ্রাসা শিক্ষককে সংবর্ধনা

চাকরি জীবনের ইতি, ভালোবাসায় বিদায়।
মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে আজ ৩১ আগষ্ট বেসরকারি শিক্ষক নীতিমালা (মাদ্রাসা) অনুযায়ী ৬০বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবস সম্পন্ন করলেন আলহাজ্ব মাওলানা মো. আলী আজগর, এবতেদায়ী প্রধান, চর রাজিবপুর আলিম মাদ্রাসা।
দীর্ঘ কর্মজীবনে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়েছেন তিনি। তাঁর বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়ে চর রাজিবপুর আলিম মাদ্রাসা পরিবার।
সাধ্যমতো বিদায়ী আয়োজন শেষে প্রিয় শিক্ষককে সম্মান ও ভালোবাসায় গাড়িবহরের মাধ্যমে তাঁর নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
চাকরি জীবনের সমাপ্তি হলেও তাঁর দীর্ঘদিনের কর্ম, ভালোবাসা ও অবদান থেকে যাবে শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে।
শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা-হুজুরের অবসরজীবন হোক শান্তিময় ও আনন্দময়।

একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, চরম অর্থসংকটে পীরগাছার সৌর-হাসি দম্পতি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের আউলিয়া পাড়া (বড় হাত খাঁ) গ্রামের দিনমজুর মোঃ...

পীরগাছায় মাদকবিরোধী র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ, ২৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: “মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এবং “খেলাধুলায় বাড়ে বল,...

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

মো: আল-মাহফুজ শাওন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন...

কাউনিয়ায় নজরুল বর্ষের উদ্বোন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে...

মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায়আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহন রেখেছে হাইকোর্ট।

মো: আল-মাহফুজ শাওনবহুআলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া...

অ্যানেস্থেশিয়া চিকিৎসকের সংকটে পাইকগাছা হাসপাতালে সপ্তাহের ছয় দিনই বন্ধ ওটি

মো: আল-মাহফুজ শাওন খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত অ্যানেস্থেশিয়া চিকিৎসক না থাকায় সপ্তাহের ছয় দিনই...

খুলনায় নতুন ঠিকানায় ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’, শুভ উদ্বোধন

১৯৯৪ সাল থেকে সেবায় গ্রিনহাউস , এবার ঐতিহ্যবাহী রাধুনীর সঙ্গে নতুন আয়োজনে গ্রিল হাউস মো:...

ঢাকার নবাবগঞ্জে মশক নিধনে এমপি খন্দকার আবু আশফাকের বিশেষ উদ্যোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক নিধনের জন্য ফগার মেশিন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

রৌমারীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রৌমারীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের রৌমারীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃ বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১৮০টি গাছের চারা বিতরণ করা হয়। ৩০ আগস্ট রবিবার উপজেলা পরিষদ চত্বরে “Campaign to Promote Climate Adaptation and Promotional Campaign for Community Afforestation and Reforestation”
শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুকতার হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, একে এনামুল করিম ফিল্ড কো-অডিনেটর গণ উন্নয়ন কেন্দ্রসহ সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কমিউনিটির এলএফও সদস্য এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আম, জাম, কাঁঠাল ও নিমসহ বিভিন্ন প্রজাতির ৭টি করে চারা বিতরণ করা হয়। তবে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৮০টি চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে কমিউনিটি ভিত্তিক বনায়ন কার্যক্রম জোরদার করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা সম্ভব। পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে ছায়া, ফল ও পরিবেশগত নানা সুবিধা দেওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং সবুজায়নের মাধ্যমে একটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।