Blog

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১,১১০

মো: আল-মাহফুজ শাওন দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের...

সাংবাদিককে হত্যাচেষ্টা: নীলফামারীতে ৩ নম্বর আসামি জহুরুল গ্রেপ্তার

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. লিটন সরকারের ওপর হামলা ও হত্যাচেষ্টার...

ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও নারীনেত্রী বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিনে শ্রদ্ধা

মো: আল-মাহফুজ শাওন ভাষা আন্দোলনের অন্যতম সাহসী নারী, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী মহিয়সী বেগম মাজেদা আলীর...

ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী পবা উপজেলায় ,সকালের কর্মব্যস্ত সময়ে জমিতে ধান ও...

কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

কুড়িগ্রাম রেডক্রিসেন্টের নির্বাচনে বিএনপি সমর্থিত পুরো প্যানেলের নিরঙ্কুশ জয়
মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি) ২৭/০৮/২০২৬ রোজ: বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী এনসিপি সমর্থিত খোকন-মুকুল প্যানেলকে পরাজিত করে কার্যনির্বাহী কমিটির পুরো প্যানেলেই পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনে তারা।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম শহরের দাদা মোড়ে অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কার্যালয়ে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
​ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল।
​ঘোষিত ফলাফলে দেখা যায়, ভাইস-চেয়ারম্যান পদে শামসুল-মোস্তফা প্যানেলের প্রার্থী শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি সমর্থিত প্রার্থী জামায়েত হোসেন খোকন পেয়েছেন মাত্র ২৫ ভোট।
​সেক্রেটারি পদে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।
​এ ছাড়া সদস্য পদে জয়ী অন্য প্রার্থীরা হলেন— হাসান যোবায়ের হিমেল (৪৩৩ ভোট), অধ্যাপক হাসিবুর রহমান হাসিব (৪৩১ ভোট), শফিকুল ইসলাম বেবু (৪২৭ ভোট), জহুরুল আলম (৪২৬ ভোট) এবং কফিল উদ্দিন খোকন (৪২৪ ভোট)।
​অন্যদিকে পরাজিত খোকন-মুকুল প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাসুম মিয়া ৩৬ ভোট, নাহিদ হাসান ২৮ ভোট মাহমুদুল হাসান ২৪ ভোট, মতিয়ার রহমান ১৬ ভোট পান।
​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের মোট ৬৬৫টি ভোটের মধ্যে ৪৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়।
(তথ্য ও চিত্র সংগৃহীত)

দোহার-নবাবগঞ্জকে আধুনিক ‘মডেল উপজেলা’ করার ঘোষণা এমপি আবু আশফাকের

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দোহার, নবাবগঞ্জ, নিকরা, গালিমপুর ও টিকরপুর সড়কের (জেড-৮২০৬) ১২ কিলোমিটার অংশের পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ (পিরিয়ডিক মেইনটেন্যান্স) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ ২৮ আগস্ট, ২০২৬, সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের সূচনা করা হয়।

রাজিবপুরে আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম) আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে । প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ তুলে দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার সায়েকুল হাসান খান। বক্তব্যকালে তিনি বলেন,সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়তে চায়। বাল্য বিবাহসহ অপরাধমূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় আনসার-ভিডিপির প্রশংসা করেন ইউএনও। তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে আত্মস্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারলে এ প্রশিক্ষণ সার্থক হবে। এ সময় উপস্থিত ছিলেন তৌফিকুল আল জুবায়েল প্রমুখ।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সুত্রে জানা যায়,গত ১৬ আগষ্ট’২৬ উপজেলার বি এম কলেজ কক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষণে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৩০ জন পুরুষ ও ২৯ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ শেষ হয়েছে (২৭ আগষ্ট’২৬)
এদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় সমাপনী দিনে ৩ জনকে পুরুস্কৃত করা হয়। প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল মামুন ,দ্বিতীয় হয়েছে জাহিদ হাসান খাতুন,তৃতীয় হয়েছে লিমা ।
প্রশিক্ষণের আয়োজন ও সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা । সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশিক্ষকা মোছাঃ মমতাজ, প্রশিক্ষক মোঃ মেহেদী হাসান (শান্ত),উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ নজরুল ইসলাম দলনেতা ও দলনেত্রী বৃন্দ।

শিক্ষার পরিবেশ ও উপস্থিতিতে দোহার ইউএনও’র নজরদারি

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি উপজেলার সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় এবং শিলাকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন।

কাদের গণি চৌধুরী বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

মো: আল-মাহফুজ শাওন:  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব...

অধ্যক্ষ হিসেবে পুনরায় যোগদান করলেন মোহাম্মদ তারিকুল ইসলাম

মো: আল-মাহফুজ শাওন , খুলনা আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর অধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন...