Blog

রাজিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হাফিজুর রহমান (রাজিবপুর প্রতিনিধি:) চর রাজিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
উপজেলা পর্যায়ে "নজরুল বর্ষ ২০২৬"উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা,কবিতা,আবৃত্তি, নৃত্য,অভিনয়,সংগীত, ইসলামি সংগীত /গজল,হামদ ও নাত,নির্ধারিত বক্তৃতা /উপস্থিত বক্তৃতা বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা হতে সারা দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...

কুড়িগ্রামের রাজিবপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

রাজীবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
রাজিবপুর প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আলম মিয়া ওরফে আলম কসাইকে ৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
একই এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনের দায়ে মো. লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে, ধুলাউড়ি গ্রামের সুইচগেট বাজারসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে মোছা. মনোয়ারা ও মো. তাহেরুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা

কাউনিয়া ( রংপুর) প্রতিনিধিঃ বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা...

২৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল গ্রেপ্তার

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি: খুলনায় হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে...

বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

মো: আল-মাহফুজ শাওন, খুলনা: বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ৬ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের...

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড​

মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন না করায় বাবার...

ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাজিবপুরের এক যুবকের মৃত্যু

দেওয়ানগঞ্জের তারাটিয়ায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যুবকের মৃত্যু

মোঃ হাফিজুর রহমান উপজেলা প্্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (যুবক) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে তারাটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী পশ্চিমপাড়া গ্রামের আবু শহিদের একমাত্র ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দুপুরে সুজন মিয়া ভ্যান নিয়ে তারাটিয়া বাজার এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ভ্যানচালক সুজন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সুজন মিয়া পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, কী কারণে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত বিষয় নিশ্চিত করতে পারে বলে জানা গেছে।

পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃকাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগীলি গ্রামের ১০ বছরের শিশু মোছাঃ সাদিয়া আক্তার...