Blog

“তোমরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে” — নবাবগঞ্জে সংসদ সদস্য আশফাক

নবাবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) দপুরে নবাবগঞ্জের কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাব্যবস্থা নিয়ে বিগত ১৭ বছরে নানা ছেলেখেলা হয়েছে: কেরানীগঞ্জে রুহুল কবির রিজভী

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা রকম ছেলেখেলা ও অনিয়ম করা হয়েছে, যা শিক্ষার গুণগত মানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠান বা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষার মান বাড়ে না, এর জন্য প্রয়োজন নিবেদিতপ্রাণ শিক্ষক।

পীরগাছায় সরকারি রাস্তার আমগাছ কেটে বিক্রির অভিযোগ, সংরক্ষিত নারী ইউপি সদস্য অভিযুক্ত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া (বালারদীঘি) এলাকায় সরকারি রাস্তার পাশের মূল্যবান আমগাছ...

রংপুরে লায়ন্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কাউনিয়া ( রংপুর) প্রতিনিধি: রংপুর নগরীর হোটেল একটি হোটেল মিলনায়তনে গত শুক্রবার রাতে মাসিক সভা...

কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের অংশীজন সমন্বয় সভা

কাউনিয়া রংপুর প্রতিনিধি: কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তর, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তরুণদের...

পীরগাছায় বসতভিটা দখল চক্রান্ত ও বেড়ার ঘর ভাঙার হুমকি, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মোঃ সৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন বসতভিটার জমি জোরপূর্বক...

দারিদ্র বিমোচনে রাজিবপুরে (সিজেডএম) এর এক কোটি ত্রিশ লক্ষ টাকার তহবিল হস্তান্তর

দারিদ্র্য বিমোচনে রাজিবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার যাকাত তহবিল হস্তা'ন্তর

মোঃ হাফিজুর রহমান রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুরে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) জীবিকা মোহনগঞ্জ-১ ও কোদালকাটি প্রকল্পের দ্বিতীয় দফার তহবিল হস্তা'ন্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চর রাজিবপুর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রকল্পের মুস্তাহিক পরিবারের মাঝে এ তহবিল হস্তান্তর করা হয়।

সিজেডএম সূত্রে জানা যায়, জীবিকা উন্নয়ন কেন্দ্র মোহনগঞ্জ-১ প্রকল্পের দ্বিতীয় দফায় ৪৮৮টি মুস্তাহিক পরিবারের জন্য ৬৬ লাখ ২৫ হাজার টাকা এবং জীবিকা উন্নয়ন কেন্দ্র কোদালকাটি প্রকল্পের দ্বিতীয় দফায় ৪৮৮টি পরিবারের জন্য ৬৪ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুই প্রকল্পে মোট ৯৭৬টি পরিবারের মাঝে ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার যাকাত তহবিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জীবিকা মোহনগঞ্জ-১ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জাকির হোসাইন। প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবিকা কোদালকাটি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. লিয়াকত আলী।

পরে দুই প্রকল্পের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন মনিরা পারভীন, শিরিনা বেগম, আফরোজা বেগম, আফসানা আক্তার ও রিনা আক্তার। তাঁরা প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরেন।

সদস্যদের অভিজ্ঞতা শোনার পর রাজিবপুর এলাকার চারটি জীবিকা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন সিজেডএমের উত্তর-পূর্ব এলাকার এরিয়া ম্যানেজার মো. আব্দুর রউফ।

অনুষ্ঠানে সিজেডএমের জীবিকা প্রকল্পের গুরুত্ব ও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন সিজেডএমের হেড অব অপারেশন কাজী আহম্মেদ ফারুক। তিনি বলেন, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত সিজেডএম প্রায় ১৭ লাখ মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান। তিনি সিজেডএম ও জীবিকা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জীবিকা উন্নয়ন কেন্দ্র মোহনগঞ্জ-১ প্রকল্পের ১৭টি দলের ১৭ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক এবং জীবিকা উন্নয়ন কেন্দ্র কোদালকাটি প্রকল্পের ১৬টি দলের ১৬ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক হস্তান্তর করা হয়।
সিজেডএমের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সদস্যদের টেকসই জীবিকা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কাউনিয়ায় ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুর রহমান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার সদর বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন...

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট, ১০ মণ মাছ নিধনের অভিযোগ

মোঃ সৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১০...

খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক

মো. আল-মাহফুজ শাওন, খুলনা খুলনা মহানগরীর ময়লাপোতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়...