Blog

ঢাকার নবাবগঞ্জে মশক নিধনে এমপি খন্দকার আবু আশফাকের বিশেষ উদ্যোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক নিধনের জন্য ফগার মেশিন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

রৌমারীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রৌমারীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের রৌমারীতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃ বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১৮০টি গাছের চারা বিতরণ করা হয়। ৩০ আগস্ট রবিবার উপজেলা পরিষদ চত্বরে “Campaign to Promote Climate Adaptation and Promotional Campaign for Community Afforestation and Reforestation”
শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মুকতার হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, একে এনামুল করিম ফিল্ড কো-অডিনেটর গণ উন্নয়ন কেন্দ্রসহ সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কমিউনিটির এলএফও সদস্য এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আম, জাম, কাঁঠাল ও নিমসহ বিভিন্ন প্রজাতির ৭টি করে চারা বিতরণ করা হয়। তবে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৮০টি চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে কমিউনিটি ভিত্তিক বনায়ন কার্যক্রম জোরদার করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা সম্ভব। পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে ছায়া, ফল ও পরিবেশগত নানা সুবিধা দেওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং সবুজায়নের মাধ্যমে একটি টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

কুড়িগ্রামে মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ নামে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।গুরুতর আহত হিরা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। শফিউর রহমান শুভ কুড়িগ্রামের বিদ্যানন্দ বাজারহাট এলাকার বাসিন্দা। তিনি মজনু ব্যাপারীর বড় ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

(তথ্য ও চিত্র সংগৃহীত)

কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম): ২৯ আগষ্ট শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রয়োজনের কথা শোনেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, তাদের কথা শোনা এবং সুখে-দুঃখে পাশে থাকাই রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের প্রত্যাশা পূরণে সবসময় পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তথ্য ও চিত্র সংগৃহীত

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ গেলেই টর্চ-মোবাইলের আলোতে চিকিৎসা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ চলে গেলেই নেমে আসে অন্ধকার। তীব্র গরমে...

খুলনা মহানগরীর ৭ কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম

মো: আল-মাহফুজ শাওন ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় রক্তের সংকট মোকাবিলা ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে...

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মো: আল-মাহফুজ শাওন দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...

পীরগাছায় মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ

২৯ সদস্যের নতুন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি ঘোষণা পীরগাছা (রংপুর) প্রতিনিধি:“মাদককে না বলি, সুস্থ ও সুন্দর...

আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন

ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা মো: আল-মাহফুজ শাওন টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে...

যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা

মো: আল-মাহফুজ শাওন সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ট্রাক থেকে জেলি পুশ করা প্রায় ৩৬...