Blog

সরকারপাড়া যুব সংঘের পক্ষ থেকে ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী লিমনকে সংবর্ধনা

সরকারপাড়া যুব সংঘের অদম্য মেধাবী শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন লিমন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

পুরুষদের কর্মসংস্থানে নতুন সুযোগ, নিয়োগ দিচ্ছে আস্থা ম্যানপাওয়ার অ্যান্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেড

পুরুষদের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে আস্থা ম্যানপাওয়ার অ্যান্ড সিকিউরিটি...

কুড়িগ্রামে বিএনপির ির্রংবাহী কমিটির সহ: সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)- কে ফুলেল শুভেচ্ছা

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪ আগষ্ট/২০২৬ শুক্রবার কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম পৌর বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী সহ কুড়িগ্রাম জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য ও চিত্র সংগৃহীত

রোমাঞ্চকর ফাইনালে মদনখালী ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

ঢাকার নবাবগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ‘চুড়াইন মুন্সীনগর প্রগতিসংঘ’ আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব, শংকরখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডস ক্লাব, মদনখালী।

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন

মো. আল-মাহফুজ শাওন : ঢাকা, ১৪ আগস্ট ২০২৬: আন্তর্জাতিক অঙ্গনে নতুন মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন ঢাকা...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ প্রবাসীর দাফন সম্পন্ন হচ্ছে কুইন্সটাউনে

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশি প্রবাসীর জানাযা ও দাফন অবশেষে সে দেশের...

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু: বিচার ও স্বচ্ছতার দাবি অব্যাহত

আজ ১৪ আগস্ট, এই দিনে বাংলাদেশের অন্যতম বিতর্কিত ও প্রভাবশালী ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আল্লামা...

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
মোঃ হাফিজুর রহমান (বিশেষ প্রতিবেদন) ১৩ আগস্ট বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে জানানো হয় যে, আজ বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হয়। তবে দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারের ২০২৬ সালের ছুটির তালিকাতেও ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
পবিত্র এ মাস উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ মানুষ।

মন্ত্রীর জুতা টানছে পুলিশ’—সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর...

ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ রবিউল ইসলামভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...