আন্তর্জাতিক যুব দিবসে নীলফামারীতে জামায়াতের যুব র‍্যালি

IMG-20260812-WA0012

যুব সমাজকে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারী, ১২ আগস্ট ২০২৬: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নীলফামারী জেলা শাখার আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।


র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।


আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রেখে নৈতিকতা, শিক্ষা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।


এ সময় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের মেধা, শ্রম ও নেতৃত্বের বিকল্প নেই।


অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter: