কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

IMG_20261028_124351

কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সাধু কুটিরপাড় এলাকার সহিজ মিয়ার ছেলে মো. আলামিন (২৮) ও সনাতন এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো. রমজান (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর পুলিশি পাহারায় তাঁদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Reporter: