ঢাকায় আজ থেকে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস চালু

0
1000108263

রাজধানীতে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রুটে চলাচল করবে এই বিশেষ বাসগুলো। নারীদের সুবিধার কথা চিন্তা করে প্রস্তুত করা বাসগুলোর প্রধান আকর্ষণ হলো এদের আকর্ষণীয় গোলাপি রঙ।

​এই সার্ভিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— এটি সম্পূর্ণভাবে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। বাসগুলোর চালক (ড্রাইভার) থেকে শুরু করে কন্ডাক্টর ও হেলপার— সব দায়িত্বেই নিয়োজিত রয়েছেন নারীরা।

সূত্রে জানা যায়, বিশেষ এই গোলাপি রঙের ডাবল ডেকোর বাসগুলো মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন প্রধান ডিপো থেকে স্ব-স্ব নির্ধারিত রুটে চলাচল করবে।

​গণপরিবহনে নারী যাত্রীদের নিত্যদিনের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার চিত্র বদলে দিতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের যাতায়াত এখন অনেক বেশি সহজ, নিরাপদ ও নিশ্চিন্ত হবে।

​বিআরটিসির এই উদ্যোগ নারী ক্ষমতায়ন এবং সড়ক পরিবহনে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *