তিস্তা ডিগ্রি কলেজে নবাগত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা ওমতবিনিময় সভা

dggh

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ লালমনিরহাটের তিস্তা ডিগ্রি কলেজের নবাগত গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার কলেজের শিক্ষক কমনরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে নবাগত গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা শেষে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকম-লীর সঙ্গে মতবিনিময় করেন সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান। এ সময় তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য শিক্ষক, গভর্নিং বডি, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নের নানা দিক তুলে ধরেন শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা। আলোচনায় পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান সকলের সহযোগিতায় কলেজের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক কাজী আঃ সালাম, ওয়াহেদুল ইসলাম পাটোয়ারী, মোখলেছুর রহমান মুক্তা, মোঃ আনিছুর রহমান, ওহাব তোকদার, মোখলেছুর রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলমসহ অন্যরা।
সভা শেষে তিস্তা ডিগ্রি কলেজের মসজিদের উন্নয়ন ও কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। তাঁর এ উদ্যোগকে কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা স্বাগত জানান।

Reporter: