নাজিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

0
1000122043

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বৈইবুনিয়া এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার (সকাল প্রায় ১০টা) কিশোরীটি অসহ্য নির্যাতনের কথা জানিয়ে পাশের বাড়ির এক নারী প্রতিবেশীর কাছে আশ্রয় চায়। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, গত কয়েক মাস ধরে তার বাবা তাকে অশ্লীল আচরণ ও ব্যাড টাচ করতেন এবং গত এক মাস ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *