তালতলা নদীর ভয়াবহ ভাঙনে: হুমকির মুখে সাচিয়া বাজার, দিশেহারা মানুষ

0
1000103834

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২ নং মালিখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী সাচিয়া বাজার এখন অস্তিত্ব সংকটে। পাশ দিয়ে বয়ে যাওয়া তালতলা নদীর অব্যাহত ও ভয়াবহ ভাঙনের ফলে বাজারের পুরাতন ব্যবসায়ী এবং নদীর পাড়ে বসবাসরত অসংখ্য পরিবার দিশেহারা হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে অনেক বসতভিটা ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং আরও অনেক স্থাপনা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির তীব্র স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। সাচিয়া বাজারের বড় একটি অংশ ইতিমধ্যে নদীতে চলে গেছে। বাজারের বহু পুরাতন ও বিশিষ্ট ব্যবসায়ী, যারা দশকের পর দশক ধরে এখানে ব্যবসা করে আসছিলেন, তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দোকানঘর, মালামাল ও আয়ের একমাত্র উৎস চোখের সামনে নদীগর্ভে হারিয়ে যেতে দেখছেন।

শুধুমাত্র ব্যবসায়ী নয়, নদীর তীরে বসবাসকারী সাধারণ মানুষও চরম দুর্ভোগের শিকার।

১১ আগস্ট মঙ্গলবার বাজার পরিদর্শনকালে ভাঙনের ভয়াবহ চিত্র লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করা হলে পুরো সাচিয়া বাজার এবং আশেপাশের গ্রামগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে।

এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “আমরা এই বাজারে বহু বছর ধরে ব্যবসা করছি। আমাদের সব শেষ হয়ে যাচ্ছে।

নদীর পাড়ে ঘর হারানো এক বাসিন্দা আর্তনাদ করে বলেন, “নদী সব কেড়ে নিয়েছে।

২ নং মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর নদী শাসন এবং ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করছেন এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

তবে, স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসতে পারে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *