বিশ্বনাথে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণবিশ্বনাথ।

IMG-20261006-WA0002

সিলেট জেলা প্রতিনিধি:
আব্দুল হামিদ রানা

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা’র পক্ষ থেকে বিশ্বনাথে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিশ্বনাথ উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব শুকনো খাবার তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মো. কাওছার খান, জেলা যুবদলের তাজ উদ্দীন কিনু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম উদ্দীন, আরশ আলী, আব্দুল হান্নান, আমীর আলী, মাজলু মিয়া ও সাদ্দাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের বিলকিস বেগম ও রীমা বেগম এবং সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-দপ্তর সম্পাদক ও জেলা জিয়া সংসদের দপ্তর সম্পাদক সাংবাদিক-কবি এস.পি. সেবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Reporter: