সারাদেশ

“জাতীয় আমিষ ও অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা অপরিহার্য”: দোহারে এমপি আবু আশফাক

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সকালে দোহার উপজেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং পরবর্তীকালে উপজেলা 'হৃদী লহরী' হলরুমে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
মোঃ হাফিজুর রহমান (বিশেষ প্রতিবেদন) ১৩ আগস্ট বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে জানানো হয় যে, আজ বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হয়। তবে দেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারের ২০২৬ সালের ছুটির তালিকাতেও ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
পবিত্র এ মাস উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন ধর্মপ্রাণ মানুষ।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু: বিচার ও স্বচ্ছতার দাবি অব্যাহত

আজ ১৪ আগস্ট, এই দিনে বাংলাদেশের অন্যতম বিতর্কিত ও প্রভাবশালী ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আল্লামা...

সাভারে শক্তিশালী ‘প্রেসার কুকার বোমা’ নিষ্ক্রিয় :

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে উদ্ধার করা কালো স্কচটেপে মোড়ানো শক্তিশালী ‘প্রেসার কুকার বোমা’...

ঢাকা-পিরোজপুর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ: অনিয়ন্ত্রিত ইমাদ পরিবহন খাদে, প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা

পিরোজপরে মাটিভাংগা ডিগ্রি কলেজ সংলগ্ন কলেজ মোড় জামে মসজিদ এলাকায় পিরোজপুরগামী দোলা পরিবহন ও ঢাকাগামী...

দক্ষিণ কেরানীগঞ্জে জিআর ফান্ডের চেক ও গাছের চারা বিতরণ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ও সহায়তা প্রান্তিক জনগণের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।